মৌলভীবাজার প্রতিনিধি : বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইরফান আলী চায়ের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন।
তিনি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশে চায়ের উৎপাদন ১৪০ মিলিয়ন কেজিতে উত্তীর্ণ করতে চা সংশ্লিষ্ট সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
যুগ্ম সচিব শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের ৫৩ তম বার্ষিক টি কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন।
চা গবেষণা কেন্দ্রের পরিচালক ড মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশীয় চা সংসদের সিলেট শাখার চেয়ারম্যান জি এম শিবলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এম আর খান চা বাগানের স্বত্বধিকারী সিরাজুল ইসলাম চৌধুরী ও জেরিন টির ব্যবস্থাপক সেলিম রেজা।