হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপজেলার সভাপতি ও আওয়ামী লীগ নেতা আবুল হোসেন আকল মিয়া দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় মসজিদে নামাজ আদায় করতে যাবার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান।
এ ঘটনায় উপজেলায় হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন। উপজেলা সদরের ব্যবসায়ীরা মিছিল করেছেন দোকানপাট বন্ধ করে। মধ্য বাজারে অনুষ্ঠিত হয়েছে পথসভা। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের, পৌর মেয়র নাজিম উদ্দিন ও মাওলানা মোসাহিদ আলী।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো শহরে পুলিশ মোতায়েন রয়েছে বলে চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানিয়েছেন।