বিভাগীয় প্রশাসনের ‘পরিচ্ছন্ন সিলেট মহানগরী’ কর্মসূচি শুরু

প্রকাশিত February 28, 2018
বিভাগীয় প্রশাসনের ‘পরিচ্ছন্ন সিলেট মহানগরী’ কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগীয় প্রশাসনের পরিচ্ছন্ন সিলেট মহানগরী কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজম খান, জেলা প্রশাসক রাহাত আনোয়ার ও সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।
শোভাযাত্রাটি সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়।