মৌলভীবাজার প্রতিনিধি : কমিউনিটি ক্লিনিক কর্মচারীদের চাকরি রাজস্যকরণের দাবিতে মৌলভীবাজারে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি আবদুল কাইউম, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম উসমানী ও সিলেট বিভাগের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম জাবের।
তারা বলেন, জীবন দিয়ে হলেও দাবি আদায় করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক রজত চক্রবর্তী, রাজনগর উপজেলা সভাপতি আমজাদ হোসেন, কুলাউড়া উপজেলা সভাপতি ইব্রাহীম আলী, বড়লেখা উপজেলা সভাপতি বিনিত দাশ, জুড়ি উপজেলা সভাপতি জাকির হোসেন, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি জাকির মিয়া, নাসির খান, ডালিম হোসেন, রাসেল নাফিজ প্রমুখ।
হবিগঞ্জ প্রতিনিধি : চাকরি জাতীয়করণের দাবিতে সারাদেশের ন্যায় হবিগঞ্জেও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের ডাকে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে সংগঠনের ২ শতাধিক সদস্য অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তব্য রাখেন, হবিগঞ্জে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ।
বক্তারা জানান, অবিলম্বে তাদের চাকরি জাতীয়করণ না হলে আগামীতে আমরন অনশনের ঘোষণা দেয়া হবে।