হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জমির আইল কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে।
এর মধ্যে গুরুতর আহত ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত স্বপন মিয়া (২৫) সদর উপজেলার কাশিপুর গ্রামের সুরত আলীর ছেলে ।
পুলিশ জানায়, সদর উপজেলার কাশিপুর চাঁনপুর গ্রামের সুলতান মিয়া ও ছালামত মিয়ার মধ্যে জমির আইল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে রবিবার সকালে প্রথমে কথা কাটাকাটি ও পরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে গুরুতর আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক স্বপন মিয়াকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।