জনগণের সত্যিকার ক্ষমতায়নের জন্যে পুঁজিবাজারের বিকাশ প্রয়োজন : মুহিত

প্রকাশিত January 20, 2018
জনগণের সত্যিকার ক্ষমতায়নের জন্যে পুঁজিবাজারের বিকাশ প্রয়োজন : মুহিত

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জনগণের সত্যিকার ক্ষমতায়নের জন্যে পুঁজিবাজারের বিকাশ প্রয়োজন। তবে আর্থিক ক্ষমতায়ন সহজ নয়-বরং অত্যন্ত জটিল। এক্ষেত্রেও পুঁজিবাজার মূল্যবান ভূমিকা রাখতে পারে।
শনিবার সকালে মহানগরীর আমান উল্লাহ কমউিনিটি সেন্টারে বিনিয়োগকারী ও উদ্যোক্তা সম্মেলন এবং বিনিয়োগ শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, একসময় পুঁজিবাজারে কোন শৃঙ্খলা ছিলনা। অনেক চেষ্টায় সেখানে শৃঙ্খলা নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে এখন পুঁজিবাজারের বিকাশের সময়। সেই বিকাশ শুরু হয়েছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড এম খায়রুল হোসেন, কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন, ড স্বপন কুমার বালা ও খন্দকার কামালুজ্জামান।