সুনামগঞ্জে ক্যান্সার ও কিডনি রোগীদের মধ্যে চেক বিতরণ

প্রকাশিত July 29, 2019
সুনামগঞ্জে ক্যান্সার ও কিডনি রোগীদের মধ্যে চেক বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ১০৬ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীকে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। একই সাথে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের অধীনে আরো ১৫ জন মানসিক প্রতিবন্ধীকে ৫ হাজার টাকা করে দেয়া হয়। প্রত্যেককে আলাদা আলাদা চেক দেয়া হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ। সভাপতিত্ব করেন, জেলা সমাজসেবা উপ পরিচালক সুচিত্রা রায়। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, এনডিসি মিলটন চন্দ্র পাল, কনসালটেন্ট তানজিল হক ও নারীসংগঠক শীলা রায়।
প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল আহাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের লক্ষ্য, দেশে কেউ চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করবে না। কোন নাগরিক না খেয়েও থাকবে না।