সরকারের গৃহীত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ বাস্তবায়নের অংশ হিসেবে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে সোমবার (৭ সেপ্টেম্বর/২৩ ভাদ্র) দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ করা হয়েছে।
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির ২৫টি বৃক্ষের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো মোজাম্মেল হক এবং শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় উপাচার্য বলেন, শুধু বৃক্ষের চারা রোপণ করাই নয়, সেগুলোর পরিচর্যার মাধ্যমে পরিপূর্ণ বৃক্ষে পরিণত করাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য এবং পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি