নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)
বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সোয়া ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ২৯ ও ৩০ আগস্ট জকিগঞ্জ ব্যাটালিয়নের সুরাইঘাট ও সোনারখেওর বিওপির পৃথক ৩টি আভিযানিক দল কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় চা-পাতা ৬৩ কেজি, সুপারি ২০ কেজি ও বিভিন্ন প্রকার শাড়ি ২৩৮ পিস জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মালামালের সিজার মূল্য ২০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।
এছাড়া আগের দিন কানাইঘাট উপজেলায় ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ আভিযানিক দল চারিকাটা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় কসমেটিক্স নিভিয়া সফট ক্রিম ২ হাজার ৮০৯ পিস, পন্ডস ফেসওয়াস ৬ হাজার ৩৬১ পিস ও চশমা ১ হাজার ৭২৪ পিস জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মালামালের সিজারমূল্য ৫৭ লাখ ৬৮ হাজার ৬৫০ টাকা।
এসব অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৭৮ লাখ ২৬ হাজার ১৫০ টাকা বলে বিজিবি জানিয়েছে।