মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ ১০২ পিস ইয়াবা সহ ২ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুর রাজ্জাক ও আমবাড়িয়া গ্রামের খুর্শেদ আলীর ছেলে আব্দুল ওহাব।
শনিবার রাতে উপজেলার হরষপুর স্টেশন বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
মাধবপুর থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদ আলম হরষপুর স্টেশন বাজারে অভিযান চালিয়ে ইয়বা সহ তাদেরকে গ্রেফতার করেন।