হযরত শাহ শেখ ফরিদ আনসারী (র) কে জি স্কুলে প্রবাসী সংবর্ধনা

প্রকাশিত September 19, 2022
হযরত শাহ শেখ ফরিদ আনসারী (র) কে জি স্কুলে প্রবাসী সংবর্ধনা

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের হযরত শাহ শেখ ফরিদ আনসারী (র) কিন্ডারগার্টেন ও জুনিয়র স্কুলের পক্ষ থেকে এলাকার প্রবাসীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়াজন করা হয়।
হযরত শাহ শেখ ফরিদ আনসারী (র) কিন্ডারগার্টেন ও জুনিয়র স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো মুহিব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মারজান আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগরখলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মোহাম্মদ আব্দুল করিম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জলিল, মো কিনু মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী সাইদুল ইসলাম ও জাকির হাসান। স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো রাসেল আহমেদ রাজু।
আরও বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির পরিচালক আব্দুল আমিন, প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক, অভিভাবক মো আতিক মিয়া ও নূরুল ইসলাম।-সংবাদ বিজ্ঞপ্তি