জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক (রা) সাহেবেরগাঁও (তেমুখী), টুকেরবাজার, জালালাবাদ, সিলেট আয়োজিত মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণী শুক্রবার বাদ জুম্মা মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জামেয়ার পরিচালক ও মুহতামিম হাফিজ আশিকুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সভাপতি নাজিম উদ্দীন, সেক্রেটারি কাজী জুনাইধ আহমদ, শিক্ষা সচিব মিসবাহুজ্জামান, সহকারী শিক্ষা সচিব মুফতি আরমান হুসাইন, মাওলানা জুবায়ের বিন এরশাদ, মাওলানা আব্দুল জলিল, মাওলানা আনওয়ার শাহ, মাওলানা মাসুম আহমদ, মাওলানা সিদ্দিকুর রহমান, ক্বারী আব্দুর রহমান প্রমুখ।
যারা সহি কোরআন তেলাওয়াতের উপর প্রশিক্ষণ নিয়েছেন তারা বাংলাদেশে সহী কোরআন চর্চার প্রচার প্রসারকে অনেক সামনে এগিয়ে যাবেন বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি