নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
প্রতিদিন সকাল থেকে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি যাচ্ছেন ভোটারদের কাছে। তুলে ধরছেন বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড। সেইসাথে নিজের পরিকল্পনার কথাও ব্যাখ্যা করছেন।
নির্বাচনী এলাকার রাস্তায় রাস্তায় ঝুলছে নৌকার পোস্টার। পাশাপাশি চলছে গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা। নির্বাচনী কার্যালয়গুলোতে কর্মী ও সমর্থকদের ভিড় লেগেই আছে।
কিন্তু উল্টো চিত্র জাতীয় ঐক্যফ্রন্টের। রাজনৈতিক মামলা থাকায় গ্রেফতার আতঙ্কে বিএনপির বেশিরভাগ নেতাকর্মী এলাকা ছাড়া। যারা আছেন তারাও ভয়ে মাঠে নামছেন না। প্রার্থী ড রেজা কিবরিয়া নিজেও ঢাকায় অবস্থান করছেন।
আওয়ামী লীগ প্রার্থী শাহ নেওয়াজ মিলাদ গাজী বিপুল ভোটে জয়ী হয়ে এ আসন শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।