হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় ক্যাম্পাসে ব্যাপক ভাংচুরও চালানো হয়।
শনিবার দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এ সংঘর্ষ চলে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে একাদশ শ্রেণিতে আগে শিক্ষার্থী ভর্তি নিয়ে ছাত্রলীগের দুই কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সংগঠনের বিবদমান দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে ১০ জনকে আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।