হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিজয় শোভাযাত্রা

প্রকাশিত December 29, 2020
হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিজয় শোভাযাত্রা

হবিগঞ্জ প্রতিনিধি : মহান বিজয়ের মাস ও বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে এক পথসভায় হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ সেবুল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি রমজান, মোবারক হোসেন, আব্দুর রহিম ও জুনায়েদ।
পথসভায় স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী করতে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে জেলা সম্মেলন করার দাবি জানানো হয়।