হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ পরিদর্শনে শাবিপ্রবি প্রতিনিধি দল

প্রকাশিত April 28, 2018
হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ পরিদর্শনে শাবিপ্রবি প্রতিনিধি দল

হবিগঞ্জ প্রতিনিধি : ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্স সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি নবায়নের ব্যাপারে একটি প্রতিনিধি দল হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ পরিদর্শন করেছে।
শনিবার দুপুরে শাবিপ্রবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড আব্দুল গনির নেতৃত্বে ৫ সদস্যদের প্রতিনিধি দল পরিদর্শনকালে শেখ হাসিনা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে।
প্রতিনিধি দলে ছিলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা মোর্শেদ আহমদ চৌধুরী, অধ্যাপক ড আখতারুল ইসলাম, অধ্যাপক ড এসএম সাইফুল ইসলাম ও প্রদীপ কুমার বসাক। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা আবু সুফিয়ান ও সহযোগী অধ্যাপক ডা সৈয়দ মুজিবুর রহমান পলাশ।