হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের সড়কগুলো এখন খানা-খন্দে ভরা। ফলে চরমে পৌঁছেছে জনদুর্ভোগ। যানচলাচলেও দুর্গতির সীমা থাকছে না।
শহরের প্রধান সড়কের চৌধুরী বাজার ট্রাফিক পয়েন্ট, ঘাটিয়া বাজার, বগলা বাজার ও বাইপাস কমান্ডার মানিক চৌধুরী সড়কটির বিভিন্ন অংশ ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় একটু বৃষ্টি হলেই তাতে হাঁটু পানি জমে থাকে। ফলে যেমনি লোক চলাচলে তেমনি যান চলাচলে দুর্ভোগ লেগেই আছে। প্রতিদিনই ঘটছে ছোটবড় দুর্ঘটনা। ক্ষতি হচ্ছে যানবাহনের। ব্যবসাপাতিতেও চলছে মন্দাভাব। বিশেষ করে ঘাটিয়া বাজার এলাকার অবস্থা খুবই খারাপ; কিন্তু বারবার সড়ক সংস্কারের দাবি জানিয়েও কোন ফল মিলছেনা।
ভক্সপপ
হবিগঞ্জ শহরের কিছু রাস্তা সড়ক বিভাগের। বাকিগুলো পৌরসভার। ভারপ্রাপ্ত পৌর মেয়র দিলীপ দাস জানিয়েছেন, পৌরসভার রাস্তাগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। ডিসেম্বরের সংস্কার কাজ শেষ হবে।
অন্যদিকে পৌরসভার ভিতরে সড়ক বিভাগের বাইপাস কমান্ডার মানিক চৌধুরী সড়ক এবং চৌধুরী বাজার ট্রাফিক পয়েন্ট অংশ সংস্কারের আশ্বাস দিয়েছেন হবিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম।