হবিগঞ্জ জেলা কারাগারে নারী ও শিশু নির্যাতন মামলার আসামির মৃত্যু

প্রকাশিত May 5, 2018
হবিগঞ্জ জেলা কারাগারে নারী ও শিশু নির্যাতন মামলার আসামির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা কারাগারে আব্দুল হক (৪৫) নামের নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামি মারা গেছেন। তিনি বাহুবল উপজেলার রসুলপুর গ্রামের মধু মিয়ার ছেলে।
কারাগার কর্তৃপক্ষ জানায়, আব্দুল হক শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে সঙ্গে সঙ্গে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
হবিগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক গিয়াস উদ্দিন জানান, আব্দুল হক তার স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হিসেবে এক মাস ধরে কারাগারে ছিলেন।