হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দোয়া ইফতার ও দোয়া

প্রকাশিত April 29, 2022
হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দোয়া ইফতার ও দোয়া

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। হবিগঞ্জ চেম্বার সভাপতি মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে ও সহসভাপতি আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সাবেক পৌর চেয়ারম্যান শহিদ উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, জাতীয় পার্টির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক শংকর পাল, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান সেলিম, পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, হবিগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি এম এ রহমান আফজাল, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি শামছু মিয়া ও ব্যবসায়ী জগদীশ চন্দ্র মোদক।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, ব্যবসায়ী ও আইনজীবীসহ বিভিন্ন শ্রেণির লোকজন এতে অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন, মাওলানা মুফতি আলমগীর হোসেন সাইফী।