হবিগঞ্জে সোনার চেইন ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার

প্রকাশিত February 13, 2019
হবিগঞ্জে সোনার চেইন ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সোনার চেইন ছিনতাইকারী চক্রের এক সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে সাড়ে ১০ ভরি ওজনের ২১টি চেইন উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ফখরুদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ধরমণ্ডল গ্রামে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সুপার মোহাম্মদ উল্লা সাংবাদিকদের জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ফখরুদ্দিনকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে ২১টি সোনার চেইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফখরুদ্দিন জানিয়েছে, মহিলা ছিনতাইকারীদের কাছ থেকে মাধবপুর এলাকার এক ব্যক্তি চেইনগুলো কিনে নিয়ে তাকে দিয়ে বিক্রির জন্য পাঠায়।
পুলিশ সুপার জানান, এই চক্রের সাথে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে।