হবিগঞ্জে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের জামিন মঞ্জুর : মুক্তি লাভ

প্রকাশিত June 3, 2018
হবিগঞ্জে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের জামিন মঞ্জুর : মুক্তি লাভ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে চ্যানেল এসের সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের জামিন মঞ্জুর হয়েছে।
রবিবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৌহিদুল ইসলাম জামিন আবেদনের শুনানি শেষে তা মঞ্জুর করেন। এসময় আদালত পাড়ায় হবিগঞ্জের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
বিকেল ৪টার দিকে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন হবিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার রাতে শহরের যশেরআব্দা এলাকার নিজের বাসা থেকে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন ও তার ভাইকে গ্রেফতার করে পুলিশ। থানায় তাদের উপর চরম নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা বিক্ষুব্ধ হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন।