হবিগঞ্জে শোডাউন সহ পূজামণ্ডপ পরিদর্শনে মনোনীত প্রত্যাশী রানা

প্রকাশিত October 16, 2018
হবিগঞ্জে শোডাউন সহ পূজামণ্ডপ পরিদর্শনে মনোনীত প্রত্যাশী রানা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের ছেলে নিজামুল হক মোস্তফা শহীদ রানা শোডাউন সহ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
সোমবার বিকেলে ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে তিনি শায়েস্তাগঞ্জ নতুন সেতু এলাকা থেকে শোডাউন শুরু করে চুনারুঘাট উপজেলার প্রধান প্রধান সড়ক হয়ে বাজার প্রদক্ষিণ করেন।
নিজামুল হক মোস্তফা শহীদ রানা পরে মোটরসাইকেল শোডাউন সহ দেউন্দি চা বাগানের পূজামণ্ডপসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন ও ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে নিজামুল হক মোস্তফা শহীদ রানা বলেন, তিনি তার বাবার মতো আজীবন চুনারুঘাট ও মাধবপুর উপজেলাবাসী সেবা করে যেতে চান।
তার সাথে ছিলেন, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রজব আলী, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও জেলা কৃষক লীগের সহ সভাপতি শাহজাহান চৌধুরী সেজু।