হবিগঞ্জে যান চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের

প্রকাশিত August 3, 2018
হবিগঞ্জে যান চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের

হবিগঞ্জ প্রতিনিধি : রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় হবিগঞ্জে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।
বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের টাউন হলের সামনে প্রধান সড়কে অবস্থান নিয়ে তারা বিভিন্ন যানবাহন চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে। এসময় তারা ট্রাফিক আইন মেনে চলার জন্যও চালকদের অনুরোধ জানায়। একই সাথে মোটর সাইকেল চালকদের লেমলেট ব্যবহারের অনুরোধ করে।
কর্মসূচিতে অংশ নেন, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির স্টুডেন্ট কেবিনেট সভাপতি আবুবক্কর সানি, ইফাজ, শুভ, লিমন, আন্নান, তানভীর, পারভেজ, কলেজ ছাত্রী রিনি ও নওশীন।