হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের ৯টি থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পুলিশ মাদক দ্রব্যসহ ৩৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার রাতে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শহরতলির বহুলা গ্রাম থেকে ২শ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আব্দুর রশিদকে গ্রেফতার করে।
এছাড়া রবিবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৯ থানায় অভিযান চালিয়ে আরো ৩৮ জনকে গ্রেফতার এবং বেশি কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান ভূঁইয়া জানান, গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।