হবিগঞ্জে প্রবাসীর বাসায় ডাকাতি : ডাকাতের হামলায় এক নারী আহত

প্রকাশিত September 25, 2018
হবিগঞ্জে প্রবাসীর বাসায় ডাকাতি : ডাকাতের হামলায় এক নারী আহত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা কুপিয়ে আহত করেছে প্রবাসীর স্ত্রীকে। এছাড়া নগদ ৩ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।
পরিবারের লোকজন জানান, শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকায় আয়ারল্যান্ড প্রবাসী আশরাফুজ্জামান ফাহিমের তিনতলা বাসার দ্বিতীয় তলায় তার স্ত্রী পিংকি আক্তার, মা ও এক বোন থাকেন। সোমবার দিনগত রাত আড়াইটার দিকে মুখোশধারী একদল ডাকাত জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় পরিবারের সবাই চিৎকার দেয়ার চেষ্টা করলে ডাকাতদল পিংকি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে তার হাতের ৪টি আঙুল কেটে যায়। ডাকাতদল চলে যাবার পর তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
খবর পেয়ে সদর মডেল থানার ওসি শহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনাটিকে পরিকল্পিত চুরি বলে উল্লেখ করেন।