হবিগঞ্জে পুলিশের বাধা ডিঙ্গিয়ে বিএনপির কালো পতাকা মিছিল

প্রকাশিত October 21, 2018
হবিগঞ্জে পুলিশের বাধা ডিঙ্গিয়ে বিএনপির কালো পতাকা মিছিল

হবিগঞ্জ প্রতিনিধি : একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে হবিগঞ্জে আয়োজিত কালো পতাকা মিছিলে পুলিশ বাধা দিয়েছে।
রবিবার দুপুরে জেলা বিএনপি শহরের শায়েস্তানগর থেকে এই মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। তবে নেতাকর্মীরা পুলিশের বাধা অতিক্রম করে মিছিল করেন।
পরে এক পথসভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক জি কে গউছ, জেলা যুবদলের সভাপতি মিয়া মোহাম্ম ইলিয়াছ ও ছাত্রদলের সভাপতি এমদাদুল ইসলাম এমরান।