হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক কালের কণ্ঠ’র ১০ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্লা ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী।
অতিথিরা কেক কেটে ১০ম বর্ষপূর্তি উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে কয়েকজন গুণিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরে প্রদক্ষিণ করে।