হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এক শিক্ষক ছাত্রের উপর এসিড নিক্ষেপ করেছেন।
গুরুতর আহত অবস্থায় এই ছাত্রকে সদর আধুনিক হাসপাতালে ভর্তির করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। বেলা দেড়টায় অভিযুক্ত শিক্ষক আব্দুল কাইয়ূমকে পুলিশ গ্রেফতার করে।
আহত ছাত্র মঈন উদ্দিন এই শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্র মঈন উদ্দিন। সে শহরতলির বড় বহুলা গ্রামের ফুল মিয়ার ছেলে।
অন্যান্য শিক্ষার্থী জানায়, মঈন উদ্দিন সাবান তৈরির ক্লাস করতে যায়। এক পর্যায়ে সে টেবিলে জোরে আওয়াজ করায় শিক্ষক আব্দুল কাইয়ূম তার উপর এসিড ছুঁড়ে মারেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক ৩ ঘণ্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।