হবিগঞ্জে জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন

প্রকাশিত August 17, 2019
হবিগঞ্জে জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে যথাযথ মর্যাদায় জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
শোকাবহ দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রেখে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে কর্মসূচি শুরু করা হয়।
কর্মসূচিতে অংশ নেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ অ্যাডভোকেট আবু জাহির, সাধারণ সম্পাদক সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ ও পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ সহ সর্বস্তরের মানুষ।
পরে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে শোকমিছিল বের করা হয়।
জাতীয় শোকদিবস উপলক্ষে জেলা প্রশাসন কালেক্টরেট প্রাঙ্গণে ১০ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করে।