হবিগঞ্জে জঙ্গিবাদের কুফল শীর্ষক আলোচনা ও রচনা প্রতিযোগিতা

প্রকাশিত November 13, 2018
হবিগঞ্জে জঙ্গিবাদের কুফল শীর্ষক আলোচনা ও রচনা প্রতিযোগিতা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে কোরআন ও হাদিসের আলোকে সমাজ ও রাষ্ট্র এবং মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদের কুফল শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উমেদনগর জামেয়া ইসলামিয়া আরাবিয়া মাদরাসায় হবিগঞ্জ পুলিশ প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
আল্লামা তোফাজ্জল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, সদর মডেল থানার ওসি সহিদুর রহমান ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান।
পুলিশ সুপার জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে আলেম উলামাদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান।