হবিগঞ্জে খাল অবৈধ দখল মুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

প্রকাশিত July 10, 2018
হবিগঞ্জে খাল অবৈধ দখল মুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে সুষ্ঠুভাবে পানি নিষ্কাশনের জন্যে খাল অবৈধ দখল মুক্ত করতে জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করেছে।
মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব কান্তি রুদ্রের নেতৃত্বে এ অভিযান অারম্ভ হয়। বুধবারও এ অভিযান চলবে।
জেলা প্রশাসন জানিয়েছে, হবিগঞ্জ শহরের দানিয়ালপুর থেকে কিবরিয়া সেতু ও উমেদনগরের ভিতরের হয়ে কালারডোবা পর্যন্ত খালটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ঘরবাড়ি তৈরি করেছে প্রভাবশালীরা। ফলে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সম্প্রতি এলাকাবাসী খালটি দখল মুক্ত করতে জেলা প্রশাসক বরাবর আবেদন জানালে জেলা প্রশাসক মামহদুল কবীর মুরাদ সরেজমিনে এলাকা পরিদর্শন করেন। এর পরিপ্রেক্ষিতে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়।