হবিগঞ্জে কিবরিয়ার কীর্তি মুছে দেবার গভীর ষড়যন্ত্র চলছে : কেয়া চৌধুরী

প্রকাশিত May 1, 2018
হবিগঞ্জে কিবরিয়ার কীর্তি মুছে দেবার গভীর ষড়যন্ত্র চলছে : কেয়া চৌধুরী

হবিগঞ্জ প্রতিনিধি : সিলেট ও হবিগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার নাম ও কীর্তি মুছে ফেলার গভীর চক্রান্ত চলছে।
হবিগঞ্জে শাহ এএমএস কিবরিয়ার ৮৩তম জন্মবার্ষির্কীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
মঙ্গলবার দুপুরে শহরের আর ডি হলে কিররিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কিবরিয়া স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, ভাষা সৈনিক অ্যাডভোকেট আফরোজ বখত, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন ও চিত্রশিল্পী আলাউদ্দিন আহমেদ।
আলোচনা সভা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই কৃতি পুরুষের ব্যক্তিগত ও কর্মের ছবি প্রদর্শিত হয়।