হবিগঞ্জে ঈদের উপহার সামগ্রী বিতরণ করলো ছাত্রদল

প্রকাশিত April 29, 2022
হবিগঞ্জে ঈদের উপহার সামগ্রী বিতরণ করলো ছাত্রদল

হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হবিগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে ২ শতাধিক অসহায় লোকের মাঝে ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে আরডি হল প্রাঙ্গণে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীর তত্ত্বাবধানে এসব বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহসভাপতি আরিফে রাব্বানী টিটু, রায়েদ চৌধুরী রিংকু, নুরুল আলম জুয়েল, রুনাক হাসান তারেক, যুগ্মসাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওন, আল আমিন তালুকদার, শাহ আলম হোসাইন, ক্বারি আব্দুল মতিন, মোস্তাফিজুর রহমান রাসেল, সহসাধারণ সম্পাদক তাহির আলম, সহসাংগঠনিক সম্পাদক শেখ রাসেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইলিয়াস আলী তালুকদার, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্মআহবায়ক মুহিদুল ইসলাম, সদস্য মাহমুদ হাসান গাজী, পৌর ছাত্রদলের সদস্য সিয়াম আহমেদ ও পলিটেকনিক কলেজ ছাত্রদলের যুগ্মআহবায়ক হাসান চৌধুরী।