হবিগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

প্রকাশিত September 29, 2019
হবিগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

হবিগঞ্জ প্রতিনিধি : ‘তথ্য সবার অধিকার, থাকবেনা কেউ পেছনে আর’-এ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের নিমতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
এতে অংশ নেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ ও অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া।
পরে জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক নূরুল ইসলাম।
এছাড়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।