সৎ যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে নির্বাচনের আহ্বানে মানববন্ধন ও পদযাত্রা

প্রকাশিত July 28, 2018
সৎ যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে নির্বাচনের আহ্বানে মানববন্ধন ও পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান এবং সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে নির্বাচনের আহ্বান জানিয়ে মানববন্ধন ও শান্তি পদযাত্রা করা হয়েছে।
শনিবার সকালে সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এ কর্মসূচি পালন করা হয়।
এতে অংশ নেন, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সহ সভাপতি ইরফানুজ্জামান চৌধুরী, সম্পাদক অ্যাডভোকেট শাহ শাহেদা, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সভাপতি আশরাফুল কবির, অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ কে এম সমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক হুসেন আহমদ, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও অ্যাডভোকেট গোলাম রাজা চৌধুরী।
ঘোষণপত্র পাঠ করেন, সুজনের বিভাগীয় সমন্বয়ক আব্দুল হালিম।