স্বাধীনতা দিবসে বাংলাদেশ বিমানের সিলেট-দুবাই সরাসরি ফ্লাইট চালু

প্রকাশিত March 26, 2018
স্বাধীনতা দিবসে বাংলাদেশ বিমানের সিলেট-দুবাই সরাসরি ফ্লাইট চালু

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশ বিমানের সিলেট-দুবাই সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে সিলেটবাসীর আরেকটি প্রত্যাশা পূরণ করা হলো।
প্রবাসী অধ্যুষিত সিলেটের মানুষ দীর্ঘদিন ধরে সিলেট থেকে বাংলাদেশ বিমানের সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর দাবি জানিয়ে আসছিলেন।
সোমবার বিকেলে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সিলেট-দুবাই সরাসরি ফ্লাইট উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিমান বন্দর ব্যবস্থাপক হাফিজ আহমদ, স্টেশন ব্যবস্থাপক মোল্লা জিল্লুর রহমান, আটাব সিলেট জোন সভাপতি আব্দুল জব্বার জলিল, সম্পাদক জিয়াউর রহমান খান রেজওয়ান, নির্বাহী সদস্য হাফিজ গোলাম রব্বানী, গিয়াস উদ্দিন আমজাদ, জুনায়েদ আলী, হাব সম্পাদক জহিরুল কবির চৌধুরী ও নির্বাহী সদস্য আব্দুল কাদির।