সুনামগঞ্জ প্রতিনিধি : লিবারেল ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম আর খালেদ তুষার সুনামগঞ্জ-৩ আসনে ২০ দলীয় জোটের মনোনয়ন দাবি করেছেন।
শনিবার সকালে এলডিপি জেলা শাখার উদ্যোগে শহরের উকিলপাড়ায় প্রেসক্লাব মিলনায়তনে আহুত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
জেলা এলডিপির সভাপতি ড সামছুদ্দিনের সভাপতিত্বে ও পৌর সভাপতি শেখ এমদাদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মনোনয়ন দাবিদার অ্যাডভোকেট এম আর খালেদ তুষার লিখিত বক্তব্যে মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, এলডিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার হেলালুল জামান ও এস এম খোকন চৌধুরী এবং সুনামগঞ্জ পৌর কমিটির সভাপতি মোস্তফা মিয়া।