সুনামগঞ্জ-৩ আসনে চলছে শেষ মুহূর্তের নির্বাচনী তৎপরতা

প্রকাশিত December 28, 2018
সুনামগঞ্জ-৩ আসনে চলছে শেষ মুহূর্তের নির্বাচনী তৎপরতা

জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের তৎপরতা। এখন আর প্রকাশ্যে কোন প্রচারণা নেই। তবে নির্বাচনী অন্যান্য তৎপরতা জোরেসোরে চলছে।
জগন্নাথপুর পৌরসভা ও উপজেলার ৮টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, সবখানেই নির্বাচনকে সামনে রেখে উৎসবের আমেজ। প্রত্যাশা আর প্রাপ্তির সমন্বয় করে এলাকার উন্নয়ন আরো বেগবান করতে ভোটাররা পছন্দের প্রার্থী নির্বাচনে মানসিক প্রস্তুতি সম্পন্ন করে নিয়েছেন।
অন্যদিকে প্রার্থীরাও ভোটারদের সাথে কুশল বিনিময়, সম্পর্ক ঝালাই, মতবিনিময়, উঠান বৈঠক, বর্ধিত সভা ইত্যাদি সম্পন্ন করে নিয়েছেন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে চারদিক। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত শোনা গেছে মাইকের আওয়াজ। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেখা গেছে প্রার্থী, কর্মী ও সমর্থকদের প্রকাশ্য তৎপরতা। এরপর থেকে শুরু হয়েছে ক্ষণ গণনা। সময় যেন খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে।