সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর মডেল থানায় ওসি শহিদুল্লার বিদায় ও নবাগত ওসি শহিদ উদ্দিনের বরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে সদর মডেল থানা সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়।
নবাগত ওসি শহিদ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী সায়েম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন, ট্রাফিক ইন্সপেক্টর সামছুল আলম, কোর্ট ইন্সপেক্টর শিবেন্দ্র চন্দ দাস ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস।