সুনামগঞ্জ শহরে আসক ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত July 15, 2019
সুনামগঞ্জ শহরে আসক ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখা শহরের নবীনগর, বড়পাড়া, রাধানগর পয়েন্ট ও ওয়েজখালী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
সোমবার দুপুরে এসব বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল ইত্যাদি।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, আসক ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি ফজলুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ও সহ সভাপতি ফারুক মিয়া।