সুনামগঞ্জ পৌর উপ নির্বাচন : পক্ষপাতিত্বের অভিযোগ এক প্রার্থীর

প্রকাশিত March 27, 2018
সুনামগঞ্জ পৌর উপ নির্বাচন : পক্ষপাতিত্বের অভিযোগ এক প্রার্থীর

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌরসভার উপ নির্বাচনে নির্বাচন কমিশন ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করা হয়েছে।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী দেওয়ান গনিউল সালাদীন। শহরের তেঘরিয়ায় নিজের নির্বাচনী প্রধান কার্যালয়ে আহুত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
গনিউল সালাদীন অভিযোগ করেন, অপর দুই মেয়র প্রার্থী বারবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও তাদের ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেন না নির্বাচন কামিশন। অথচ তার কর্মী-সমর্থকদের নানা ধরনের হুমকি দেয়া সহ হয়রানি করা হচ্ছে।
তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী রাত ৮টার পর প্রচার-প্রচারণা বন্ধ রাখার কথা থাকলেও আওয়ামী লীগ প্রার্থী নাদের বখত ও বিএনপি প্রার্থী সাজাউর রাজা সুমন মধ্যরাত পর্যন্ত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
২৯ মার্চ সুনামগঞ্জ পৌরসভার উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।