সুনামগঞ্জ পৌরসভা উপ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন : মেয়র পদে প্রার্থী ৪

প্রকাশিত March 28, 2018
সুনামগঞ্জ পৌরসভা উপ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন : মেয়র পদে প্রার্থী ৪

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌরসভা উপ নির্বাচন বৃহস্পতিবার। মেয়র আয়ূব বখত জগলুলের অকাল প্রয়াণে পদটি শূন্য হয়।
নির্বাচনে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের নাদের বখত, বিএনপির সাজাউর রাজা সুমন ও স্বতন্ত্র গনিউল সালাদিন।
ইতোমধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টায় ২৩টি কেন্দ্রে ভোট গ্রহণের সরঞ্জাম ব্যালট বাক্স, ব্যালট পেপার ও সিল সংশ্লিষ্টদের নিকট বুঝিয়ে দেয়া হয়।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ৯টি ওয়ার্ডে ভোটার ৪২ হাজার ৩২২জন। নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে বলে নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে।