সুনামগঞ্জ পৌরসভার শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত May 5, 2019
সুনামগঞ্জ পৌরসভার শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং ২০১৮ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় আদর্শ শিশু শিক্ষা নিকেতনের ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে সরকারি বৃত্তিপ্রাপ্ত ১৯ জন বিজয়ীকে সুনামগঞ্জ পৌরসভা সংবর্ধনা দিয়েছে ও পুরস্কৃত করেছে।
শনিবার বিকেলে পৌর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। বিশেষ অতিথি ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ও পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমেদ রাসেল। সভাপতিত্ব করেন, আদর্শ শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মকবুল হোসেন। সঞ্চালনায় ছিলেন, পৌর সচিব মাহমুদুল আলম।
পৌর মেয়র নাদের বখত বলেন, শিক্ষার পাশপাশি শিশুদেরকে খেলাধুলার প্রতি অকৃষ্ট করতে হবে।