সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

প্রকাশিত March 15, 2019
সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট ২০১৯ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ জন্যে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যাম্পাসে ভোট গ্রহণ করা হয়।
স্টুডেন্ট কেবিনেটে ষষ্ট শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত একজন করে প্রভাতী ও দিবা শাখায় মোট ৮ জন প্রতিনিধি পদে ৩৬ প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, দশম শ্রেণির প্রভাতী শাখার ছাত্র তাহমিদ জাহান। নির্বাচন সমন্বয়কের দায়িত্বে ছিলেন, গণিত বিভাগের সহকারী শিক্ষক মাহমুদুর রহমান।