সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা কারাগারে এক কয়েদিকে পিটিয়ে হত্যার অভিযোগ করে স্বজনরা সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে প্রায় এক ঘণ্টা এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
স্বজনদের জানান, ২৭ মে রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ জয়কলস গ্রামে অভিযান চালিয়ে বাবুল বিশ্বাসকে (৩৫) তার বাড়ি থেকে ৪ লিটার দেশীয় মদ সহ গ্রেফতার করে। পরদিন আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার রাত ৮টায় কারাগারে তার মৃত্যু। রাত ৯টায় মরদেহ নিয়ে আসা হয় সদর হাসপাতালে। সেখানকার ইমার্জেন্সি মেডিকেল অফিসার তন্ময় জমশেদ জানান, সদর হাসপাতালে
আনার অনেক আগেই আসামির মৃত্যু হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার মাসুদুর রহমান জানান, বাবুল বিশ্বাস অসুস্থবোধ করলে তাকে হাসাপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্বজনদের অভিযোগ, কারারক্ষীদের দাবি অনুযায়ী বিছানার জন্যে ৮ হাজার টাকা না দেয়ায় বাবুল বিশ্বাসকে পিটিয়ে হত্যা করা হয়েছে।