সুনামগঞ্জ ও ছাতকে সাড়ে ৫ লাখ টাকার মদ-গাঁজা সহ গ্রেফতার ২

প্রকাশিত July 30, 2018
সুনামগঞ্জ ও ছাতকে সাড়ে ৫ লাখ টাকার মদ-গাঁজা সহ গ্রেফতার ২

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের ওয়েজখালির একটি বাড়ি থেকে ৩০ কেজি গাঁজা ও ছাতক উপজেলা সদরের গণেশপুর ফেরিঘাট থেকে ৪৭০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সোমবার ভোরে ছাতকে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা মূল্যের এসব নিষিদ্ধ পণ্য উদ্ধার করে। এসময় গ্রেফতারকৃতরা হলো, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তোরাব আলী ও শদীদ মিয়া।
দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক সাজেদুল হাসান এ তথ্য জানান।
অপরদিকে একই সকাল ১১টায় সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি শহীদুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওয়েজখালিতে অভিযোন চালিয়ে মাদক ব্যবসায়ী সোহেল মিয়ার বাসা থেকে ৩ লাখ টাকা মূল্যে ৩০ কেজি গাঁজা আটক করে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।