সুনামগঞ্জে ১২০০ অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত August 10, 2019
সুনামগঞ্জে ১২০০ অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা পরিষদ ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আলাদা আলাদাভাবে শহরের অসহায় ১২০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল, ডাল, তেল ও আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
শনিবার বিকেলে জেলা পরিষদ ভবন প্রাঙ্গণে ও মুক্তিযোদ্ধা ভবনে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। এ সময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবু সফিয়ান, আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, তাহিরপুর উপজেলা সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, যুবলীগের সদস্য মিজানুর রহমান মিজান, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি শিবলু আহমেদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মিলটন পুরকায়স্থ ও সুহেল মিয়া।