সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

প্রকাশিত July 15, 2018
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এবং তার বিরুদ্ধ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে।
রবিবার দুপুর দেড়টায় শহরের পুরাতন বাসস্টেশনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আলফাত উদ্দিন স্কয়ারে যেতে চাইলে কামারখাল সেতুর সামনে পুলিশ বাঁধা দেয়।
পরে সেখানেই একটি সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সহ সভাপতি আকবর আলী, রেজাউল হক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল্লাহ আল নোমান।
বক্তারা বলেন, সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখে আবারো ক্ষমতায় যাওয়া পায়তারা করছে।