সুনামগঞ্জে সাজানো মামলায় প্রভাষকের মানহানির অভিযোগ

প্রকাশিত December 12, 2018
সুনামগঞ্জে সাজানো মামলায় প্রভাষকের মানহানির অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি : এক মহিলার নিকট থেকে জোরপূর্বক স্বাক্ষর আদায় করে সাজানো মামলায় জড়িয়ে সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক ওসমানী গণির মানহানির অভিযোগ করা হয়েছে।
বুধবার বিকেলে সুনামগঞ্জ পৌর মার্কেটে আহুত সংবাদ সম্মেলনে প্রভাষক ওসমানী গণি এ অভিযোগ করে বলেন, শহরের বনানীপাড়ার মির্জা আজিজের সাথে এলাকার কয়েক ব্যক্তির চলমান মামলায় তিনি মির্জা আজিজের পক্ষে স্বাক্ষী হওয়ায় অপর পক্ষ ২১ নভেম্বর তার উপর হামলা চালায়। এ সময় এক পথচারী মহিলা হামলার প্রতিবাদ করলে ওসমানী গণি ও মহিলাকে হামলাকারীরা একটি ঘরে আটকে তার নিকট থেকে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে তাকে মুক্তি দিয়ে ওসমান গণিকে পুলিশের হাতে তুলে দেয়। পরে ঐ মহিলা্র স্বাক্ষর ব্যবহার করে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করে। পরে ঐ মহিলা ৫ ডিসেম্বর আদালতে জবানবন্দি দেন এবং বিচারক ওসমান গণির জামিন মঞ্জুর করেন।
ওসমান গণি সাজানো মামলাটি প্রত্যাহার ও প্রকৃত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।