সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সাক্কুয়ার হাওরে বজ্রপাতে ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের এক এইচএসসি পরীক্ষার্থী ও এক কৃষক নিহত হয়েছেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে উজান সাফেলা ও ভাটি সাফেলা গ্রামের পাশে বজ্রপাতের এ ঘটনা ঘটে। এতে উজান সাফেলা গ্রামের রাধিকা রঞ্জন দাসের মেয়ে এইচএসসি পরীক্ষার্থী রেখা রানী দাস (১৮) ও ভাটি সাফেলা গ্রামের আব্দুল খালেকের ছেলে কৃষক একলাছুর রহমান (৪৫) আহত হন; কিন্তু সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পথে রেখা রানী দাস ও চিকিৎসাধীন অবস্থায় একলাছুর রহমান মারা যান।
এখলাছুর রহমান সাক্কুয়ার হাওরে ধান কাটছিলেন আর রেখা রানী দাস হাওরে পিতার জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিলেন।